ঢাকায় পুলিশ কর্তৃক শিক্ষকদের নির্যাতন করার প্রতিবাদে চৌহালীর এনায়েতপুরে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঢাকায় পুলিশ কর্তৃক শিক্ষকদের নির্যাতন করার প্রতিবাদে চৌহালীর এনায়েতপুরে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

ঢাকায় পুলিশ কর্তৃক শিক্ষকদের নির্যাতন করার প্রতিবাদে চৌহালীর এনায়েতপুরে মানববন্ধন

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ঢাকায় পুলিশ কর্তৃক শিক্ষকদের নির্যাতন করার প্রতিবাদে চৌহালীর এনায়েতপুরে মানববন্ধন

ঢাকায় পুলিশ কর্তৃক শিক্ষকদের নির্যাতন করার প্রতিবাদে চৌহালীর এনায়েতপুরে মানববন্ধন

ঢাকার প্রেসক্লাবের সামনে শিক্ষকরা এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে কয়েক দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।

সেই অবস্থান কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাব থেকে সচিবালয়ের অভিমুখে একটি মিছিল নিয়ে যাত্রা করার সময় এক পুলিশ অফিসার মিছিল ছত্রভঙ্গ করার জন্য শিক্ষকদের উপর এলোপাতাড়ি লাঠিচার্জ শুরু করেন। এতে কয়েকজন শিক্ষক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হন।

তারই প্রতিবাদস্বরূপ আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ দিকে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর কেজির মোড়ে শিক্ষকরা এক মানববন্ধন ও শান্তিপূর্ণ মিছিল করেন।

পড়ন>>ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানব বন্ধন; সমাবেশ ও সংলাপ অনুষ্ঠিত

শিক্ষকদের দাবি ঢাকার প্রেসক্লাবের সামনে থেকে সচিবালয়ের অভিমুখে যাত্রা করা মিছিলে যে পুলিশ অফিসার লাঠিচার্জ করেন তার সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে বিচার করা হোক এবং আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলা অতি সত্বর পূরণ করে শিক্ষকদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ।

প্রতিবাদস্বরূপ এ মানববন্ধন ও শান্তি মিছিলের সভাপতিত্ব করেন সদিয়া দেওয়ানতলা শঙ্করহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলার এনায়েতপুর থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!