ডোমারে হিরোইনসহ দুই সহোদর গ্রেফতার
- আপডেট সময় : ০৫:১২:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে হিরোইনসহ দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ।
হিরোইন বিক্রির সময় আপন দুই ভাই আব্দুর রশিদ(৫৯) ও ওসমান গনী বাবলু(৫০) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রশিদ ও বাবলু পূর্ব চিকনমাটি ভাটিয়াপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এর দিক নির্দেশনায় ওসি মাহমুদ উন নবীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ছোট রাউতা জোড়পাকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে হিরোইন বিক্রির সময় পুলিশ তাদের গ্রেপ্তার করেন।
এসময় তাদের নিকট থেকে ৩ গ্রাম হিরোইনের ৬টি পুড়িয়া উদ্ধার করা হয়। রাতেই পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৮ – ক/৪১ ধারায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী হিরোইনসহ দুই ভাই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকসহ বিভিন্ন আইনে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদের নামে ১০টি ও বাবলুর নামে ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। রবিবার (২৭আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























