ডিমলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ২৬০ বার পড়া হয়েছে
নীলফামারীর ডিমলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
২১ শে আগষ্ট (বৃহস্পতিবার) দুপর ৩টায় নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত তিন ইউনিয়নের চেয়ারম্যান ও ডিমলা উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় তিন ইউনিয়নের সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অপরদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে তিনটি ইউনিয়নের ২৭ জন সাধারন সদস্য ও ০৯ জন সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইচ চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা।
ডিমলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, ৫নং গয়াবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী মোঃ শরিফ ইবনে ফয়সাল মুন (স্বতন্ত্র), ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সাহিন (স্বতন্ত্র) ।




















