ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

ডিমলায় তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা-১,আনারস-২ বিজয়ী

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১২:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলায় তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা-১, আনারস-২ বিজয়ী।

ডিমলায় আসন্ন তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনটি ইউনিয়নে ১৭ জুলাই (সোমবার) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পুরুষ ও মহিলা ভোটাররা সকাল ৮টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত নিজ নিজ পছন্দনীয় প্রার্থীকে নির্ভয়ে ভোট প্রদান করে। দিনব্যাপি কোথাও কোন অপ্রীতিকর বিশৃংখলা ছাড়াই সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রিজাইডিং অফিসার, পোলিং, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা সুষ্ঠ ভাবে পরিচালনা করে।

স্থানীয় সংবাদকর্মীগণ সার্বক্ষনিক নির্বাচন পর্যবেক্ষন করেন। ভোট গ্রহন শেষে পৃথক পৃথক ইউনিয়নের দায়িত্বে থাকা রির্টানিং অফিসারগণ বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন।

তিনি ৬৫০১ ভোটে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দী চশমা প্রতীকের প্রার্থী মোঃ রবিউল ইসলাম লিথন (স্বতন্ত্র) পেয়েছেন ৫৭৬৮ ভোট, মটর সাইকেল প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (স্বতন্ত্র) পেয়েছেন ১৫৪৬ ভোট ও আনারস প্রতীকের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম (স্বতন্ত্র) পেয়েছেন ১১৮ ভোট ।

৫নং গয়াবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী মোঃ শরিফ ইবনে ফয়সাল মুন (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন।

তিনি ৪৫৪৬ ভোটে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দী মটর সাইকেল প্রতীকের প্রার্থী মোঃ রকনুজ্জামান (স্বতন্ত্র) পেয়েছেন ৩০২৬ ভোট, অটোরিক্সা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ সামসুল হক (স্বতন্ত্র) পেয়েছেন ২৪৯৬ ভোট, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আমজাদ হোসেন সরকার পেয়েছেন ১৮৬৯ ভোট, চশমা প্রতীকের প্রার্থী মোঃ কামরুজ্জামান (স্বতন্ত্র) পেয়েছেন ১৭৩৬ ভোট, ঘোড়া প্রতীকের প্রার্থী মোঃ আনওয়ারুল হক (স্বতন্ত্র) পেয়েছেন ৬৪৪ ভোট, টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী মোঃ লুৎফর রহমান (স্বতন্ত্র) পেয়েছেন ৯৮ ভোট।

৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সাহিন (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন। তিনি ৪৯১৩ ভোটে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দী চশমা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ ময়নুল হক (স্বতন্ত্র) পেয়েছেন ৪৬৯৩ ভোট, মটর সাইকেল প্রতীকের প্রার্থী মোঃ আফছার আলী (স্বতন্ত্র) পেয়েছেন ৮৩৬ ভোট, ঘোড়া প্রতীকের প্রার্থী মোঃ হারুনুর রশিদ (স্বতন্ত্র) পেয়েছেন ৮২৬ ভোট, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন ৬৮০ ভোট।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার, সৈয়দপুর, নীলফামারী ও রিটার্নিং অফিসার, খগাখড়িবাড়ী, গয়াবাড়ী ও টেপাখড়িবাড়ী এই তিন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত অফিসার মোঃ আব্দুল কুদ্দুস সরকার বলেন, উপজেলার তিনটি ইউপি নির্বাচন কেন্দ্রে বা কেন্দ্রের আশপাশে কোন প্রকার বিশৃংখলা ও সহিংসতা ছাড়াই স্বত্বস্ফুর্ত, শান্তিপূর্ণ, সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিমলায় তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা-১,আনারস-২ বিজয়ী

আপডেট সময় : ১২:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩