সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-৩ আসনে শেষ দিনে ৬ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা
ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
- আপডেট সময় : ১২:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২৯৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও-৩ আসনে শেষ দিনে ৬ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা প্রদান।
প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩(পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
গত বৃহস্পতিবার ৩০ নভেম্বর পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা শাহরিয়ার নজির এর নিকট মোট ৫ জন প্রার্থী তাদের স্ব স্ব মনোনয়ন পত্র জমা করেন।
এদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, জাতীয় পার্টির
মনোনিত প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি হাফিজউদ্দিন আহম্মেদ, ওয়ার্কার্স পার্টির মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, বিকল্প ধার বাংলাদেশ এমপি প্রার্থী এস এম খলিলুর রহমান, ন্যানাল পিপলস পার্টির চেয়ারম্যান ও এমপি প্রার্থী শেখ সালাউদ্দিনের পক্ষে মনোনয়ন পত্র জমা করেন সাফি আল আসাদ।
এ সময় প্রতিটি প্রার্থী তাদের নিজ নিজ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা করেন।
অপরদিকে একইদিনে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা রকিবুল হাসান এর নিকট মনোনয়ন পত্র জমা করেন, স্বতন্ত্র এমপি প্রার্থী মোছা: আশা মনি।
এ আসনটিতে দুইটি উপজেলায় ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌর সভায় মোট ৩ লক্ষ ৪৪ হাজার ৩ শত ৫৪ জন ভোটার রয়েছে। সিইসির তথ্যমতে আগামী ৭ জানুয়ারি ২০২৪ খ্রি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























