ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম, তদন্ত কমিটি গঠন

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ২৪৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম, তদন্ত কমিটি গঠন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে ৩য় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অনিয়মের যাচাই বাছাই করার জন্য গত ২৫ সেপ্টেম্বর ১৫ দিনের সময় নির্ধারণ করে পরিচালনা পর্ষদের সিদ্বান্তমতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে পরিচালনা পর্ষদের সদস্য নাসিরউদ্দীনকে আহবায়ক ও আহাম্মদ হোসেন বিপ্লব, কলেজ অধ্যক্ষ মহাদেব বসাককে সদস্য করা হয়।
এদিকে তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেরিয়ে গেলেও এখনো তদন্তই শুরু করেনি ঐ কমিটি। এর আগে চলতি বছরের ৩১ জুলাই রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক ডিগ্রী পাশ কোর্সে মনোবিজ্ঞান বিষয়ে ২জন ও উচ্চ মাধ্যমিক চারু ও কারুকলা বিষয়ে ১ জন। এছাড়াও শূন্য পদ ডিগ্রী পাস কোর্সে ৩য় শিক্ষক হিসাবে অর্থনীতি, ব্যবস্থাপনা, ইংরেজি, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ভুগোল ও পরিবেশ বিষয়ে ১জন করে প্রভাষক নিয়োগ দেওয়ার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে ১৫ দিনের মধ্যে আগ্রহী প্রার্থীরা অধ্যক্ষ বরাবরে আবেদন জমা দেয়। নির্ধারিত সময়ে ঠাকুরগাঁও সরকারী কলেজে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ নিয়োগগুলো পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করতে গেলেই বাধে বিপত্তি।
অভিযোগ উঠেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উল্লেখিত পদগুলি কোন ভাবেই অধ্যক্ষ সহ পরিচালনা পর্ষদ নিয়োগ দিতে পারবেনা। ২০১৬ সালের পর থেকে এই নিয়োগগুলি সরকারের এনটিআরসি বিভাগ তদারকি সহ সারাদেশে নিয়োগ দিচ্ছেন। অথচ এনটিআরসিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধ্যক্ষ মহাদেব বসাক চলতি বছরে কোন নিয়মে নিয়োগ দিলেন তা নিয়েই গত ২৫ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের সভায় প্রশ্ন তুলেন দাতা সদস্য ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহাম্মদ।
এ সময় কলেজ অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরির্দশক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত একটি চিঠি সভায় উপস্থাপন করেন। সে চিঠি ঘেটে দেখা যায়, শিক্ষকদের বেতনভাতাদি কলেজ কর্তৃক পরিশোধের শর্তে নিয়োগ দেওয়ার অনুমিত দেন। এ চিঠির সত্যতা যাচাই বাছাইয়ের জন্যই একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে নিশ্চিত করেন কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক। রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক বলেন, তথ্য দেওয়া যাবে না। আপনারা ঠাকরগাঁও সরকারী কলেজে যোগাযোগ করেন। সেখানে নিয়োগ পরীক্ষা হয়েছে। সেখানেই সব তথ্য পাবেন। তদন্ত কমিটির আহবায়ক প্রভাষক নাসিরউদ্দীন ১১ অক্টোবর মঙ্গলবার বলেন, নিয়োগগুলো সমন্ধে এখনো খোজ খবর নেওয়া হয়নি। আমরা নিয়োগ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করে সব কিছু যাচাই বাছাই করে তদন্ত প্রতিবেদন পরিচালনা পর্ষদের সভায় খুব শিগগির জমা দেব।
কলেজ পরিচালান পর্ষদের সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হক ১১ অক্টোবর মঙ্গলবার মুঠোফোনে বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় শিক্ষক নিয়োগ নিয়ে ভিন্ন ভিন্ন নির্দেশনা থাকায়। নিয়োগ দেওয়া যাবে কিনা তা যাচাই বাছাই করার জন্যই তদন্ত কমিটি করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৭:৫৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২