ঝিনাইগাতীতে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিনাইগাতীতে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

ঝিনাইগাতীতে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
ঝিনাইগাতীতে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ

ঝিনাইগাতীতে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ

পল্লী পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৯জুলাই) সকালে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ শেরপুর এলজিইডি’র সার্বিক ব্যবস্থাপনায় এই বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর -৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

উপজেলার প্রকৌশলী শুভ বসাক এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা,ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

এসময় উপজেলার ৬৯জন নারী কর্মীদের প্রত্যেককে তাদের সঞ্চয়কৃত প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার চেক ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!