জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে

জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

রবিউল আলম লিটন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ
জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এবং উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম।

 

 

জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

 

 

ভূরুঙ্গামারীতে তারুণ্যের আইডিয়ায় আমার চোখে জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

 

 

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের সংকোচ নদ দ্বারা বিচ্ছিন্ন চরাঞ্চল উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন।

 

 

এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, ডাঃ সাজিদ, প্রধান শিক্ষক রেহনা পারভিন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, যুগ্মসম্পাদক শামসুজ্জোহা সুজন, শিক্ষক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এলাকার গর্ভবতী নারী, শিশু, বয়স্ক পুরুষ মহিলাকে বিভিন্ন রোগের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে বিএনপির বিজয় র‍্যালী

 

চিকিৎসা নিতে আসা গর্ভবতী মহিরণ (৪৫) জানান, শরীর দুর্বল কাজ করতে পারিনা। ডাক্তার দেখে ওষুধ দিলো। কোন টাকা লাগে নাই। খুব ভাল লাগছে।

 

উপজেলা নির্বাহী অফিসার জানান, জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শে এবং জেলা পরিষদের অর্থায়নে জুলাই শহিদদের স্মরণে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

 

 

ভবিষতেও চরাঞ্চলের দরিদ্র মানুষের জন্য চিকিৎসা সেবা প্রদান করা হবে। তিনি জেলা প্রশাসন, জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!