জামায়াত নেতা আজহারের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবীতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জামায়াত নেতা আজহারের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবীতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত নেতা আজহারের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবীতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
জামায়াত নেতা আজহারের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবীতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও মিছিল

 

জামায়াত নেতা আজহারের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবীতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও মিছিল

 

জামায়াতের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির নওগাঁ-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী খ.ম আব্দুর রাকিব।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এবং সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক শিবিরের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, মারুফ আহমেদ, জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম, জেলা জামায়াতের শুরা সদস্য, নওগাঁ-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, আত্রাই উপজেলা জামায়াতের আমির ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার খবিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সারোয়ার হোসেন, জেলা সেক্রেটারি আব্দুর রাকিব প্রমূখ।বেলা বারার সাথে সাথে জেলার সকল উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট হতে ব্যানার ফেস্টন নিয়ে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এসে সামবেশে মিলিত হয়।

 

পড়ুন>> তিস্তা মহাপরিকল্পনা বাস্তাবায়নের দাবিতে দ্বিতীয় দিনের কর্মসূচিতে হাজারো মানুষের ঢল

জামায়াতের নেতা কর্মীরা জামায়াত নেতা এটি আজহারের নিঃশ্বর্ত মুক্তির দাবী ও নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবীতে পুরো শহরের রাস্তাঘাট প্রকম্পিত করে শ্লোগান দেয়।

সমাবেশ শেষে এক বর্ণাঢ্য মিছিল জেলা জামায়াতের নেতৃবৃন্দের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!