admin
১৮ জানুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবাবদিহিতামূলক প্রশাসনের দাবিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান

জবাবদিহিতামূলক প্রশাসনের দাবিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান

 

 

জবাবদিহিতামূলক প্রশাসনের দাবিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান

 

 

জবাবদিহিতামূলক প্রশাসন,স্বাধীন বিচারব্যবস্থা ও কার্যকর নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান।

 

 

তিনি বলেন, “দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

 

 

রোববার (১৮ জানুয়ারি) নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পড়ুন>> তিন অভিযোগে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে ছাত্রদল

 

 

উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান আরও বলেন, “জবাবদিহিমূলক প্রশাসন ও নেতৃত্ব নিশ্চিত করা ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। শাসকগোষ্ঠী যেন কারও তোয়াক্কা না করে— এমন পরিস্থিতির পরিবর্তন আনতেই প্রয়োজন কাঠামোগত সংস্কার। স্বাধীন বিচারব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য।”

 

 

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র ইতোমধ্যে চীনা সরকারের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে চীনের বিশেষজ্ঞ দল সেগুলো যাচাই-বাছাই করছে।

 

 

তিনি আরও বলেন, “আজ রাতে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক রয়েছে এবং আগামীকাল তাকে সঙ্গে নিয়ে তিস্তা এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।”

 

পড়ুন>> সুনামগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় পন্যসহ দুইজন আটক

 

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আবু জাফরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

এর আগে বিকেল ৩টায় গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

 

এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!