জগন্নাথপুরে চোরাই ২ টি গরু উদ্ধারসহ গ্রেপ্তার-১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জগন্নাথপুরে চোরাই ২ টি গরু উদ্ধারসহ গ্রেপ্তার-১ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

জগন্নাথপুরে চোরাই ২ টি গরু উদ্ধারসহ গ্রেপ্তার-১

জগন্নাথপুরে চোরাই ২ টি গরু উদ্ধারসহ গ্রেপ্তার -১
  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২টি চোরাই গরু উদ্ধারসহ  একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জগন্নাথপুরে চোরাইকৃত ২ টি গরু উদ্ধার সহ গরু চোর ওয়াহিদ (৬০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ১৯ শে মার্চ দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গন্ধর্বপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে ওই গ্রামের  মৃত মোঃ ইদ্রিছ আলীর ছেলে গরু চোর মোঃ ওয়াহিদ আলী (৬০) কে গ্রেপ্তার করার পাশা-পাশি তাঁর বাড়ী থেকে প্রায় ৯৫ হাজার টাকা সমপরিমাণ মূল্যের চোরাইকৃত ২ টি গরু উদ্ধার করেন। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার চৌকস এসআই মো. জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন, গত ১০ ই ফেব্রুয়ারী দিবাগত রাতে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই (হবিবনগর) গ্রাম নিবাসী মো. আব্দুল হাশিম এর ছেলে মোঃ বাদশা মিয়া’র গোয়াল ঘর থেকে দু’টি গরু চুরি হয়।

পরবর্তীতে তিনি এই ব্যাপারে জনগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন ( জগন্নাথপুর থানার মামলা নং -০৭,তারিখঃ- ২০/০৩/২০২৩ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল)।

এরই পরিপেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ওয়াহিদ মিয়া(৬০) কে গ্রেপ্তার করা সহ তার হেফাজতে থাকা গরু দুটি উদ্ধার করা হয়েছে।

আজ ২০ শে মার্চ গ্রেপ্তারকৃত আসামী ওয়াহিদ মিয়াকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন>>মধুপুরে গরু চুরির ৫ মাস পর গরু ফেরত দিয়েছে চোর

আসামী ওয়াহিদ মিয়া (৬০) এর বিরুদ্ধে ডাকাতি, চুরি, অস্ত্র, মাদক, মারামারি সহ সর্বমোট ১৪টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!