চৌহালীর এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৭ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চৌহালীর এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৭ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

চৌহালীর এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৭

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
প্রতিকী ছবি

 

 

 

চৌহালীর এনায়েতপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত-৭

 

 

ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে।

 

 

আহতরা হলেন- সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বার (৪৮), তাঁতী দলের সেক্রেটারি হাফিজুর রহমান (৪২), কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার (৫৬), থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ (৩০), সাবেক যুগ্মআহ্বায়ক আবু তালেব (৪০), কবির হোসেন (৪০) ও মুকুল সিকদার (৫০)।

 

 

এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

 

মঙ্গলবার (১৮মার্চ) বিকেলের দিকে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এঘটনা ঘটে। এতে করোনা বাজারে ইফতার মাহফিলের আয়োজক রওশন আলী মেম্বার ও চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজক আব্দুল করিম মোল্লা গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়।

 

 

আধিপত্য ও নিজ নিজ অনুসারীদের প্রভাব বিস্তারে এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছেন বিএনপির দুই গ্রুপ।

 

পড়ুন>> ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় ইউপি চেয়াম্যান নিহত

 

এ বিষয়ে এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এম এ কাশেম অভিযোগ করে বলেন, সিকদার গ্রুপের নেতৃত্বে দলের তৃণমূলের নেতাকর্মীদের হামলা করেছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থার দাবি জানাই।

 

 

তবে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু সিকদার বলেন, মঙ্গলবার পূর্ব নির্ধারিত চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ছিল। মাহফিল পন্ড করতে রওশন মেম্বারের নেতৃত্বে হামলা করে। দলের বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

 

এবিষয়ে এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি জানান, চাঁদপুর চরের বিএনপির দুগ্রুের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন পক্ষই থানায় কিছুই জানায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!