চৌহালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
চৌহালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
চৌহালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে সিরাজগঞ্জের চৌহালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
পড়ুন>> কাউনিয়া রোকেয়া দিবস পালন ও জয়িতাদের সংবর্ধনা
সোমবার(৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
চৌহালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাহাবউদ্দিনের সভাপতিত্বে ও রোকনুজ্জামান রুকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার:)শওকত মেহেদী সেতু।
উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, চৌহালী থানার ওসি জিয়াউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, মনজুর কাদের কারিগরি কলেজর অধ্যক্ষ আহসান হাবীব দুলাল, এসবিএম কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আ: হামিদ মাষ্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেকমত আলী।
এছাড়াও জনসাস্থ্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুর্নীতি বিরোধী কমিটির সদস্য রফিক মোল্লা ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইমরুল হাসানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়ুন>> চতুর্মুখী চাপে ভারত: আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের ধারণা
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে, নতুন বাংলাদেশে ছাত্র-জনতা আন্দোলনে সকলেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন, এবং প্রত্যেক অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিমুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
























