চৌধুরী সামস শারমিন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সহ সাংগঠনিক সম্পাদিকা মনোনীত হওয়ায় সহকর্মীদের সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ০১:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সহ সাংগঠনিক সম্পাদিকা হিসেবে চৌধুরী সামস শারমিন মনোনীত হওয়ায় তাকে সহকর্মীগণ সংবর্ধনা প্রদান করেছেন।
সোমবার ( ২৩ জানুয়ারি ) ভূরুঙ্গামারীর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চৌধুরী সামস শারমিন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যকরী সংসদে “সহ সাংগঠনিক সম্পাদিকা” পদে মনোনীত হওয়ায় বিদ্যালয়ের সহকর্মীরা বিদ্যালয়ের অফিস কক্ষে তাকে এ উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।
জানাগেছে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রেজি নং- ১৮০৮/৭৫, ৬২-৬৩, প্রাথমিক শিক্ষক ভবন, সেকশন-১৩, মিরপুর, ঢাকা সমিতির জাতীয় কাউন্সিল অধিবেশন ২০২২। বিগত ৩১ জুলাই ২০২২ তারিখে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বি এম এ ভবন তোপখানা রোড ঢাকায় অনুষ্ঠিত হয়।
ওই কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যকরী সংসদে “সহ সাংগঠনিক সম্পাদিকা” পদে ভূরুঙ্গামারী উপজেলার চৌধুরী সামস শারমিন মনোনীত হন।
এর আগে তিনি ২০১৮ সালে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করে।শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে বিদেশও ভ্রমণ করেন।
তিনি বর্তমানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্কাউটিং এর আওতায় আনার জন্য উপজেলা স্কাউটিং কমিটির উপদেষ্টা। ভূরুঙ্গামারী উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এসময় তিনি বলেন, ধন্যবাদ ও ভালোবাসা আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দের প্রতি, যাঁরা আজকের দিনটি আনন্দময় করে তুলেছেন।
এছাড়াও তিনি আরও বলেন, ভূরুঙ্গামারী প্রাথমিক শিক্ষা পরিবারের সংশ্লিষ্ট সকলকে।যারা আমাকে সবসময় ভালোবেসেছে। আমি সকলের কাছে ঋণী।ভালোবাসা সবার জন্য, অভিনন্দন ও শুভকামনা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























