ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল ও পরিচয় পত্র ছিনিয়ে নিয়ে লাঞ্চিতের অভিযোগ  

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • আপডেট সময় : ০৪:২৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল ও পরিচয় পত্র ছিনিয়ে নিয়ে লাঞ্চিত 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল ও পরিচয় পত্র ছিনিয়ে নিয়ে লাঞ্চিতের অভিযোগ উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মো. নাহিদ উজ্জামান (২২) নামে এক সাংবাদিককে লাঞ্চিতের অভিযোগ উঠেছে দুলর্ভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজুর বিরুদ্ধে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে শিবগঞ্জ বাজারের আলুপট্টির দক্ষিণে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের সংবাদ সংগ্রহে গিয়ে এ ঘটনা ঘটে।

ওই সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এ নিয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ বাজার আলুপট্টির দক্ষিণে পুকুর খননের সংবাদ সংগ্রহে গিয়েছিলেন সাংবাদিক নাহিদ উজ্জামান। এসময় দেখা যায় দুলর্ভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু নেতৃত্তে অবৈধভাবে পুকুর খনন চলছে।

সরকারি অনুমতিক্রমে পুকুর করছেন কিনা জানতে চাইলে সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু সাংবাদিক নাহিদ উজ্জামানের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ ধাক্কাধাক্কি করে।

জানা যায়, এ ঘটনার সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতাকে উল্লেখ করে অশ্লীল ভাষা বলেন তিনি। এক পর্যায়ে তার লোকজন নাহিদ উজ্জামানের ব্যবহৃত ভিভো ব্যান্ডের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

এসময় সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু বলেন, পরবর্তীতে দূর্লভপুর এলাকায় কোন সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকতা করার সাধ মিটাইয়া দিব তোর।

পরে থানায় লিখিত অভিযোগ দেন সাংবাদিক নাহিদ উজ্জামান।

এবিষয়ে দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু বলেন, আমি তাকে মারধর করিনি। পুকুর খননের এখানে আসলে তাকে বলি, আপনার যা ইচ্ছে তা করে নিয়েন।

পরে প্রতিবেদকে তিনি বলেন, আপনি কতদূর লেখাপড়া করেছেন? সাংবাদিকতায় পড়েছেন। এমনকি এসময় অশ্লিল ভাষায় কথা বলেন বার বার।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, থানায় অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সাংবাদিকদের।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক নাহিদ উজ্জামানের অপমান লাঞ্ছিতের ঘটনার তদন্তপূর্বক সাবেক চেয়ারম্যান রাজু’র বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে দ্রুত আইনের আওতার আনার জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের মোবাইল ও পরিচয় পত্র ছিনিয়ে নিয়ে লাঞ্চিতের অভিযোগ  

আপডেট সময় : ০৪:২৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩