মানিকগঞ্জের ঘিওরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ।
ঘিওরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে মুক্তিযোদ্ধাদের কবর স্থানের নব নির্মিত বাউন্ডারি ওয়াল পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের কবর জিয়ার শেষে মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেছেন মানিকগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক রেহেনা আক্তার।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন শেষে উপজেলার ঠাকুরকান্দি গ্রামে প্রাণী সম্পদের মুরগির ঘর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতরণ শেষে ৬৭ নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মোহছেন উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ আরো অনেকেই।
Leave a Reply