ঘিওরে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত।
কৃষিই সমৃদ্ধি, কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে ২০২৪ – ২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়ানন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৬ মে সোমবার মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কৃষকদের দক্ষ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৭০ জন কৃষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ ১০০ জন উপস্থিত ছিলেন উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ।
উপজেলার কৃষকদের উন্নত প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষ আবাদের উদ্বুদ্ধ করতে ইতিমধ্য ১৫ টি কৃষক পার্টনার স্কুল গঠন করা হয়েছে প্রতিটি স্কুলে রয়েছে ২৫ জন করে কৃষক সদস্য। কৃষকদের মাঝে উন্নত কৃষি চর্চা উচ্চ ফলনশীল ধানের জাত উন্নত ও কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তাওমিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক ড. মোছাম্মদ মমতাজ সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কৃষি প্রকৌশলী শেখ মোঃ নাজিম উদ্দিন ,উপজেলা সমবায় অফিসার হারুন ও রশিদ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছাম্মৎ লায়লা আক্তার সহ আরো অনেকেই।
Leave a Reply