ঘিওরে আলোর দিশারী যুব সংঘের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও শীতবস্ত্র বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঘিওরে আলোর দিশারী যুব সংঘের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও শীতবস্ত্র বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

ঘিওরে আলোর দিশারী যুব সংঘের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও শীতবস্ত্র বিতরণ

মানিকগঞ্জ থেকে মো. মহসীন খান হীরা
  • প্রকাশিত : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
ঘিওরে আলোর দিশারী যুব সংঘের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও শীতবস্ত্র বিতরণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা গ্রামে আলোর দিশারী যুব সংঘের উদ্যোগে দুই বছরপূর্তি উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

২১ জানুয়ারি শনিবার শোলধারা ভোর বাজারে সারাদিনব্যাপী গ্রামের ২ শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা সহ শতাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে ।

সংগঠনের সভাপতি মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. আবুল কাশেম, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সমাজ সেবক আব্দুর রাজ্জাক মাস্টার।

এছাড়াও কোষাধাক্ষ মোঃ নাঈমুর রহমান, প্রচার সম্পাদক আসিফুর রহমান, সমাজসেবক মোহাম্মদ দেলোয়ার হোসেন জনি , সদস্য মো. রাসেল ,মোহাম্মদ পারভেজ, মোঃ আক্কাস আলী মো. মামুন মিয়া, মোহাম্মদ আজগর আলী, মো. হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!