গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের এক যাত্রী নিহত হয়েছে।
বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন।
৭ জুলাই শুশুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বেলাল হোসেন (২০)। সে জেলার পলাশবাড়ী উপজেলার মির্জাপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীর জানান, রংপুরগামী একটি পিকআপকে একইদিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানের যাত্রী বেলাল হোসেন মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ওই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহত ব্যক্তির মরদেহ বুঝে দেয়া হয়েছে।
Leave a Reply