মোংলায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
- আপডেট সময় : ১২:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে
খুলনার মোংলায় গলায় ফাঁস দিয়ে গোপাল মুখার্জি (৩৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) রাতে উপজেলার মিঠাখালি ইউনিয়নের টাটিবুনিয়া গ্রামের নিজ বাড়ির উত্তর পশ্চিম পাশে মেহগনি গাছের ডালের সাথে লাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
মৃত গোপাল মুখার্জির মা পুষ্প মুখার্জি জানান, সন্ধ্যায় বাড়িতে পৈতা দান (উপনয়ন) ধর্মীয় অনুষ্ঠান হয়।
অনুষ্ঠান শেষে প্রতি রাতের মত গোপাল মুখার্জি রাত আনুমানিক ১টার দিকে গ্রামের টাটিবুনিয়া স্কুলের পাশে ইকলাছের চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফেরে।
ভোর আনুমানিক ৬টার দিকে বাড়ির উত্তর পশ্চিম পাশে গোবিন্দ মন্দিরের কাছে গিয়ে গোপাল মুখার্জিকে মন্দিরের পেছনে মেহগনি গাছের ডালের সাথে গলায় লাইলনের রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সবাইকে ডাকা ডাকি করি।
তখন আশেপাশের প্রতিবেশী সহ লোকজন গাছ থেকে গোপাল মুখার্জিকে নিচে নামিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোপাল মুখার্জিকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
পড়ুন>>কাউনিয়ার মীরবাগে পণ্য বিক্রয় করতে গিয়ে সেলসম্যানের মৃত্যু
এ রিপোর্ট লেখা পর্যন্ত গোপাল মুখার্জির আত্মহত্যার কারণ জানা যায়নি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























One thought on “মোংলায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা”