খুলনার লবণাক্ত জমিতে বার্লি বা যব চাষ নতুন  সম্ভাবনার হাতছানি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
খুলনার লবণাক্ত জমিতে বার্লি বা যব চাষ নতুন  সম্ভাবনার হাতছানি : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

খুলনার লবণাক্ত জমিতে বার্লি বা যব চাষ নতুন  সম্ভাবনার হাতছানি

সৃষ্টি কৃষি ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
খুলনার লবণাক্ত জমিতে বার্লি বা যব চাষ নতুন  সম্ভাবনার হাতছানি

খুলনার লবণাক্ত জমিতে বার্লি বা যব চাষ নতুন  সম্ভাবনার হাতছানি দিয়েছে । সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগ। আমন ধান চাষের পর বিশাল ফাঁকা মাঠ সবুজে ভরে উঠবে। এমনটাই আশা করছেন কৃষি আশা করছেন কৃষি অধিদপ্তর।

লবণাক্ত জমিতে বার্লি বা যব চাষে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগ।এই অঞ্চলের বেশিরভাগ জমিই লবণাক্ত। ফলে এই মাটিতে সব ধরনের সবজি বা ফসলের চাষাবাদ সহজে হয়না।

শুধু আমন ধান চাষ করা যায়। তবে নতুন শস্য ফসল হিসেবে বার্লি চাষ সম্ভাবনার হাতছানি দিচ্ছে।

জানা গেছে, চলতি বছর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগ  খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের কৃষক হাবিবুর রহমানের লবনাক্ত বিলে ১৬ শতক জমিতে পরীক্ষামূলকভাবে বার্লি চাষ করান।

ওই বিলের জমিগুলো লবণাক্ত হওয়ায় ও সেখানে পানির সমস্যার কারণে আমন ধান ছাড়া অন্য কিছু করা সম্ভব হয় না। তবে এই প্রথমবারের মতো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরামর্শে বার্লি চাষে সফলতা এসেছে।

কৃষক হাবিবুরের বার্লি চাষ ও তাতে সফল হতে দেখে অনেক কৃষক এই ফসল চাষে আগ্রহী হয়েছেন।

এ সম্পর্কে  হাবিবুর রহমান বলেন, চলতি বছর আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরামর্শে আমার ১৬ শতক জমিতে বার্লি চাষ করেছি।

এ অঞ্চলে আমিই প্রথম যে এই ফসল চাষ করছি। গবেষণা বিভাগ আমাকে বিনামূল্যে বীজ, সার, প্রশিক্ষণ দিয়েছেন।  এছাড়া  নিয়মিত  দেখাশোনা করেছে। প্রথমে ভেবেছিলাম ফলন আসবে না। তবে এখন জমিতে ফলন দেখে খুব আনন্দ হচ্ছে।

কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, আমরা উপকূলের জলবায়ু পরিবর্তন ও প্রচলিত কৃষি থেকে কৃষকদের বের করে আনার চেষ্টা করছি।

অনুর্বর জমিতে বিকল্প ফসল হিসেবে বার্লি চাষে কৃষকদের উৎসাহিত করছি। কেননা অনুর্বর জমিতে স্বল্প খরচে এ ফসল চাষ করা যায়। গাছে পোকামাকড়ের আক্রমন কম হয়, সেচ না দিলেও ফলন পাওয়া যায়।

লবনাক্ত জমি হওয়ায় অন্যান্য ফসল চাষ করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর এই ফসলটি লবণাক্ততা সহনশীল।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, আমরা ২০১৯ সালে কয়রা উপজেলায় বার্লি চাষের সম্ভাবনা নিয়ে গবেষণা শুরু করি।

মধ্যপ্রাচ্য থেকে বীজ এনে প্রায় ৬ বছর যাবত গবেষণা চালানো হয়েছে। এর চাষের সম্ভাবনা ও নতুন জাত উদ্ভাবনের খুব কাছাকাছি রয়েছি। পাশাপাশি কৃষক হাবিবুর রহমানের মাধ্যমে চাষ করে সফলতা পেয়েছি।

তিনি আরো বলেন, আমাদের দেশে বার্লির ব্যাপক চাহিদা রয়েছে। সেই তুলনায় উৎপাদন হয় না। তাই আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়।

আমাদের দেশে বার্লির চাহিদা রয়েছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন না থাকায় বাইরে থেকে আমদানি করতে হয়। কৃষক হাবিবুর রহমান সব বীজ সংগ্রহ করে রাখবে। আগামি বছর এই বীজ দিয়ে ব‍্যাপক জমিতে চাষ করা সম্ভব হবে।

এটির আটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার যেমন রুটি, শিশুখাদ্য, স্যুপ ইত্যাদি তৈরি করা হয়। এমনকি রোগীর পথ্য হিসেবেও বার্লি খাওয়া হয়ে থাকে। আমরা এর উৎপাদন বাড়ানো চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!