ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কুড়িগ্রামে পরিবেশ দূষণের দায়ে বিভিন্ন পরিবহনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ৪৩৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে পরিবেশ দূষণের দায়ে বিভিন্ন পরিবহনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনকে পরিবেশ দূষণের দায়ে জরিমানা ‍ও অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবারৃ (৩০ আগস্ট) কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর টু কুড়িগ্রাম মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ২ টি বাস ও ৬ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ৪ হাজার দুই শত টাকা জরিমানা করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও ধ্বংস করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । রাসেল দিও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম ও জেলা পুলিশের একদল সদস্য ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

এসময় ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাবের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে পরিবেশ দূষণের দায়ে বিভিন্ন পরিবহনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আপডেট সময় : ০৮:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২