কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব

কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) থেকে রোকেয়া আক্তার
  • প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
জুয়া–মাদক চক্রের বিরুদ্ধে প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা
জুয়া–মাদক চক্রের বিরুদ্ধে প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা

 

কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ

কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশু, কিশোর ও নারীসহ ৬জনকে মারধরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এক নারী।
২২ নভেম্বর শুক্রবার কুলিয়ারচর থানায় অভিযোগটি দাখিল করেন উপজেলার উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী মোছা. সাহেরা খাতুন (৪৫)।

পড়ুন>>কুড়িগ্রামের আকাশে হঠাৎ ধুলি ঘুর্নিঝড়

অভিযোগ সূত্রে জানা যায়, ছোট ছোট ছেলেদের ঝগড়াকে কেন্দ্র করে গত ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত মো. আলম মিয়ার স্ত্রী মোছা. পারভীন বেগম (৫৫), ছেলে সোহেল মিয়া (৩৫) ও মো. নাঈম (২৫), মেয়ে মোছা. সুরমা বেগম (৩০), সোহেল মিয়ার স্ত্রী মোছা. তানিয়া বেগম (৩০) দেশীয় অস্ত্রাদি নিয়ে অভিযোগকারী মোছা. সাহেরা খাতুনের বাড়িতে এসে তার ছেলে মো. সোহাগ মিয়া (২৬), মো. শফিকুল ইসলাম (১২) ও মেয়ে মোছা. রিখা মনি (১৬), একই বাড়ির শাহ আলমের স্ত্রী তাসলিমা আক্তার (২২) ও মৃত আমজাদ আলীর ছেলে মো. মিন্টু মিয়া (৩০) দের উপর হামলা করে তাদের মারধর করে এবং রিখা মনিকে বিবস্ত্র করিয়া শ্লীলতাহানি ঘটায়।

এসময় অভিযোগকারীকেও মারধর করে হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের মধ্যে মো. সোহাগ মিয়া, মো. শফিকুল ইসলাম, মোছা. রিখা মনি ও মিন্টু মিয়াকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। বাকি দুইজন এলাকায় প্রাথমিক চিকিৎসা নেন।

অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলা রুজু হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!