কুড়িগ্রামের আকাশে হঠাৎ ধুলি ঘুর্নিঝড়
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বালুর চরে বিশাল ধুলিঝড়। চরের ধুলি আকাশে মেঘের সাথে মিশে যাচ্ছে।
বৃহস্পতিবার ২১ নভেম্বর বিকালের দিকে ঘটে এ ঘটনা।
ঝরে সেই বালু উপরে চলে যওয়ার পর সেখানে গর্তের সৃষ্টি হয়।
শাখাতির চরের বাসিন্দা মোঃ নুর আমিন বলেন, চরে মাঝে মধ্যে ছোট ছোট বাওকুড়া দেখা যায়। তবে এত বড় বাওকুড়া গত ৫ বছরে দেখি নাই।
আরেক বাসিন্দা মোঃ রাজু বলেন, হঠাৎ করে বাতাস ঘুরতে থাকে। মাটিতে থাকা গাছের ডাল,পাতা যা থাকে উড়িয়ে নিয়ে যায়।
অনেক সময় এই বাওকুড়ার কবলে পড়লে বাড়ি ঘরের ক্ষতি হয়। তবে এ ঝড়ে গর্ত সৃষ্টি হয়েছে তেমন ক্ষতি হয় নাই।
Leave a Reply