কুড়িগ্রাম-১ আসনে মনোনয়ন কিনলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি শোভন
- আপডেট সময় : ০৭:০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ৪০০ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম-১ আসনে মনোনয়ন কিনলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি শোভন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয় থেকে শোভনের পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেছেন তার বাবা ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন।
এ সময় শোভনসহ ছাত্রলীগের (সাবেক ও বর্তমান) বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করে শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকন বলেন, শোভনের পক্ষে আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুড়িগ্রাম-১ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছি। আমরা চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশাবাদী।
এ বিষয়ে জানতে চাইলে রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় উন্নয়নকে কাজে লাগিয়ে কুড়িগ্রাম-১ আসনকে স্মার্ট হিসেবে গড়তে চাই।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা ধারাবাহিকভাবে কুড়িগ্রাম-১ আসনের প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে চাই।
আগামী নির্বাচনে নৌকা প্রতীক পেলে আমার বিশ্বাস জাতীয় সংসদের কুড়িগ্রাম-১ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে পারব বলে আশা করি।’
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























