ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

কুড়িগ্রামে ১২০ টাকায় পুলিশে চাকরি

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১১:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ১২০ টাকায় পুলিশে চাকরি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে ১২০ টাকায় পুলিশে চাকরি

কুড়িগ্রামে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার মাপকাঠিতে ১২০ টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকরি পাওয়া ২৯ জন নারী-পুরুষকে নিয়ে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।

শনিবার (১৭ মে) কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় চাকরি পাওয়া ২৯ জন প্রার্থীদের পুলিশ লাইন্সে নিয়ে আলোচনা করা হয়। এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়া ২৯ জন উত্তীর্ণ প্রার্থীর অনেকে তাদের মতামত প্রকাশের সময় আবেগপ্রবণ হয়ে পরে পাশাপাশি অনেকে আনন্দে কান্না শুরু করে।

এসকল প্রার্থীর মধ্যে অনেকেই রিক্সা চালকের সন্তান, কারো পিতা দরিদ্র কৃষক, কারো পিতা ঘোড়া গাড়ি চালক, মাঝি এবং অনেকেই অত্যান্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা মেধাবী সন্তান। তারা শতভাগ স্বচ্ছতা, মেধা ও নিজ যোগ্যতায় চাকরি পেয়ে নিয়োগ সংশ্লিষ্ট সকলকে ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন>>উন্নত দেশ গড়তে সবাইকে দেশপ্রেমিক হতে হবে -ডিসি নুসরাত সুলতানা

এর আগে বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাতে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কনস্টেবল পদে চাকরি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ মাহফুজুর রহমান উপস্থিত সকলের সামনে ২৯ জন নারী-পুরুষকে কনস্টেবল নির্বাচিত করেন। পরে সবাইকে শুভেচ্ছা জানান।

এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৯ জনের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১ হাজার ৮শ ৩৫ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৫শ ৮১ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে। এবং লিখিত পরীক্ষায় ১শ ১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তারমধ্যে চূড়ান্তভাবে মেধায় ২৯ জনকে নির্বাচিত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, সম্পুর্ণ মেধা ও যোগ্যতার মাধ্যমে সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ২৯ জন উত্তীর্ণ প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার জন্য বলেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ১২০ টাকায় পুলিশে চাকরি

আপডেট সময় : ১১:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫