কুড়িগ্রামে শ্যালিকার বিয়ের দাওয়াত খেতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু
- আপডেট সময় : ০৮:৪৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে শ্যালিকার বিয়ের দাওয়াত খেতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শ্যালিকার বিয়ের দাওয়াত খেতে এসে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ভারতীয় ওই নাগরিক বিকাশ চন্দ্র সরকার কোচবিহার জেলার কুস্তিবাড়ি দক্ষিণ থাপাইটারি গ্রামের মিলন চন্দ্র সরকারের ছেলে।
রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধার পর জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে শশুর বাড়ীতে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে জন্য গত (২১ জানুয়ারি) বৈধভাবে স্ত্রী শেফালী সরকার ও ৩ বছরের ছেলে সন্তানকে নিয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের শশুর শ্রীকৃষ্ণ রায় মেঘারামের বাড়ীতে আসেন তিনি।
পরে গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিয়ের অনুষ্ঠানে বিকাশের শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করলে শ্বশুড় বাড়ির লোকজন স্থানীয় এক পল্লী চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দিলে কিছুটা সুস্থ হন তিনি। পরে আবারও রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিকাশের শ্বাসকষ্ট দেখা দিলে ওই দিন সন্ধ্যা ৭ টার দিকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতীয় ওই মৃত নাগরিককে দেখতে শত শত মানুষের ভিড় জমে।
উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, আমার ইউনিয়নে ওই ভারতীয় নাগরিক গত ২০ দিন আগে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্যালিকার বিয়ে খেতে আসেন। আজ রোববার অসুস্থ হলে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমীন আক্ততার জানান,ওই রুগিটি হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেছে। ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, যেহেতু অসুস্থতার কারণে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























