ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলিম্পিকে রোলার স্কেটিং নিতে দৃঢ়প্রতিজ্ঞ নতুন সভাপতি কায়েস আহমেদ শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের হুশিয়ারি বিজিএমইএ’র ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভুরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তান আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৭১২০ বার পড়া হয়েছে

সায়মন হাওলাদার, সোনিয়া বেগম এবং ছেলে আবির হোসেন।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তান আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তানসহ তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার সনখোলা থানার সনখোলা গ্রামের মৃত সোহরাব হাওলাদারের ছেলে সায়মন হাওলাদার (২৩), তাঁর স্ত্রী মোছা. সোনিয়া বেগম (২০) এবং তিন বছরের ছেলে আবির হোসেন।

পড়ুন>> টাকার চেক ফিরিয়ে দিলেন বিএনপি নেতা কামরুজ্জামান

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) ভোর ৬টা ৪৫ মিনিটের দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৬৩/৫ এস নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

পরে এলাকাবাসীর সন্দেহ হলে তিনজনকে আটক করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন বাগভান্ডার বিওপিতে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার মো. আব্দুর রশীদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সায়মন হাওলাদার ও তাঁর স্ত্রী ২০২২ সালে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু করলে তারা এক দালালের সহায়তায় বাংলাদেশে ফেরার চেষ্টা করেন।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহমুদ বলেন, “বিজিবির মাধ্যমে আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। যাচাই শেষে তাদের আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভুরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তান আটক

আপডেট সময় : ০৪:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫