কুড়িগ্রামে বসত বাড়ির খাটের নিচে লুকানো মদসহ নারী গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বসত বাড়ির খাটের নিচে লুকানো মদসহ নারী গ্রেফতার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে হ্যাপি গোল্ড ও কিং ফিসার ৭৭ বোতল বিদেশি মদসহ জান্নাতি বেগম নামের একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার।
এর আগে শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম শুক্রবার রাত ১টার দিকে উপজেলার রামখানা ইউনিয়নের ভায়ালটারী গ্রামের মোছাঃ জান্নাতি বেগম এর বসতবাড়ির খাটের নিচে লুকানো হ্যাপি গোল্ড ও কিং ফিসার নামের ৭৭ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পড়ুন>>পাটগ্রামে একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু গোসলের সময় নড়ে উঠলো স্ত্রী
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























