৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার করায় ভূরুঙ্গামারীতে ছাত্রদল নেতার পদ স্থগিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার করায় ভূরুঙ্গামারীতে ছাত্রদল নেতার পদ স্থগিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার করায় ভূরুঙ্গামারীতে ছাত্রদল নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬
৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার করায় ভূরুঙ্গামারীতে ছাত্রদল নেতার পদ স্থগিত

 

 

 

৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার করায় ভূরুঙ্গামারীতে ছাত্রদল নেতার পদ স্থগিত

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার করাকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ওই নেতা হলেন ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শিহাব হোসেন।

 

 

শনিবার (৭ মার্চ) কুড়িগ্রাম জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশিক ইকবাল রাব্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বে থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিহাব হোসেনের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি কেন তার পদ স্থায়ীভাবে স্থগিত করা হবে না—সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, “newind” নামের একটি ফেসবুক আইডি বা পেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়। পরে সেই ভিডিওটি শিহাব হোসেন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে “৭ মার্চের অবদানকে অস্বীকার করার উপায় নেই”—এমন মন্তব্যসহ শেয়ার করলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই জেলা ছাত্রদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

পড়ুন>>ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

 

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান ও সাধারণ সম্পাদক মো. হাসান জোবায়ের হিমেল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

 

 

 

জেলা ছাত্রদলের নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

 

 

 

এ বিষয়ে শিহাব হোসেন বলেন, “আমার অসাবধানতাবশত এবং অনেকটা অনিচ্ছাকৃতভাবে বিষয়টি ঘটেছে। যেহেতু দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, তাই সাংগঠনিক নিয়ম অনুযায়ী জেলা নেতৃবৃন্দের কাছে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করব।”

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!