কুড়িগ্রামে জেলা বিএনপির ডাকে অবস্থান কর্মসূচী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে জেলা বিএনপির ডাকে অবস্থান কর্মসূচী পালন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান

কুড়িগ্রামে জেলা বিএনপির ডাকে অবস্থান কর্মসূচী পালন

কুড়িগ্রাম থেকে বিপুল রায়
  • প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
কুড়িগ্রামে জেলা বিএনপি’র ডাকে অবস্থান কর্মসূচী পালন

কুড়িগ্রামে জেলা বিএনপির ডাকে অবস্থান কর্মসূচী পালন

কুড়িগ্রাম জেলা বিএনপি’র ডাকে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপি’র ডাকে ১৪ আগস্ট বুধবার সকালে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে এক অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা বিএনপি’র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হাসিবুর রহমান, জাসাস জেলা শাখার আহ্বায়ক জাকি মোঃ আহসান হাবিব সজিব, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রফিকুল ইসলাম।

এছাড়াও যুব নেতা নজিবুর রহমান লেলিন, যুবনেতা সফিকুল ইসলাম, জাতীয়তাবাদী তাতি দলের নেতা আতাউর রহমান আতা, জাতীয়তাবাদী কৃষক দলের নেতা রফিকুল ইসলাম রফিক সহ বিএনপি ও তার সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, কৃষক দল, তাতি দল, জাসাস’র নেতাকর্মীরা অবস্থান কর্মসূচীতে অংশ নেয়।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলা বিএনপির ডাকে ১৫ আগস্ট বিএনপির অবস্থান কর্মসূচীতে সকলকে অংশ নেয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!