ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন

কুড়িগ্রামে ক্লাইমেট একশন কমিটি গঠন

কুড়িগ্রাম থেকে নয়ন দাস
  • আপডেট সময় : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ক্লাইমেট একশন কমিটি গঠন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে ক্লাইমেট একশন কমিটি গঠন করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনজনিত বিরুপ প্রভাব মোকাবেলা এবং নারীর প্রতি সংগঠিত সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় ক্লাইমেট একশন কমিটি গ্রঠন করা হয়েছে।

শনিবার (১৯আগস্ট) সকালে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে বিশিষ্ট সাংবাদিক এডভোকেট আহসান হাবীব নীলু’র সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামকে সভাপতি ও নারী নেতৃত্বাধীন সংগঠন এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন রুপাকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিতে ১৩ জন নারী সদস্য ও ১২জন পুরুষ সদস্য রয়েছেন।

কমিটির অপর সদস্যদের মধ্যে সহসভাপতি পদে বিশিষ্ট সাংবাদিক সফি খান, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ ও মহিলা পরিষদের সেক্রেটারী প্রতিমা চৌধুরী নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদক হয়েছেন জেলা সুজন’র সেক্রেটারী ও সাংবাদিক হুমায়ুন কবির সূর্য এবং আইনজীবী এডভোকেট মাহবুবা হক চুমকী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শিক্ষক ও সাংবাদিক তৌহিদুল বকসী ঠান্ডা।

বেসরকারি সংগঠন মহিদেব যুব সমাজকল্যাণ সংস্থা (এমজেএসকেএস) কর্তৃক বাস্তবায়িত ‘‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন’’ প্রকল্প অনুষ্ঠানের উদ্যোক্তা।

এতে কারিগরি ও আর্থিকভাবে সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসী অফ সুইডেন।

২০২৬ সাল পর্যন্ত কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচাগাছী ও যাত্রাপুর ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ক্লাইমেট একশন কমিটি গঠন

আপডেট সময় : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩