কুড়িগ্রামের উলিপুরে খাস জমি দখল নিয়ে আলীগের দু’ গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১০
- আপডেট সময় : ০৬:১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুরে খাস জমি দখল নিয়ে আলীগের দু’ গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১০
কুড়িগ্রামের উলিপুরে চর (খাস) জমি দখলকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে মোঃ দরবেশ আলী (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।দরবেশ আলী থেতরাই ইউনিয়নের সিপার আকন্দের ছেলে।
রবিবার (০৫ জানুয়ারি) দুপুরের পর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরার চরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি জিল্লুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরায় প্রায় ২০০ একর চর (খাস জমি) নিয়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সবুর মিয়া ও পীরগাছা সদর ইউনিয়নের আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোঃ ইসমাইল হোসেনের বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগেও দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটে। এরই জেরে ৫ জানুয়ারি রবিবার দুপুরে চর দখলের চেষ্টা করলে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সবুর গ্রুপের সদস্য দরবেশ আলী আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সবুর ও ইসমাইল গ্রুপের অন্তত দশ জন আহত হয়েছেন।
পড়ুন>> প্রমীলা ফুটবল টূর্নামেন্টের চাম্পিয়ন দল লালমনিরহাট প্রমীলা ফুটবল একাডেমি
স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান মিয়া জানান, চরটি প্রায় ২০০ একর বিস্তীর্ণ, এটি মূলত খাসের (সরকারি)। প্রতি বছর চরটিকে ঘিরে আওয়ামীলীগের সবুর ও ইসমাইল দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। আজকেও (রবিবার) চর দখলকে কেন্দ্রে করে উপয় পক্ষের সংঘর্ষে সবুর গ্রুপের দরবেশ আলী নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি সবুরের খালাতো ভাই বলে জানান তিনি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরত হাল রিপোট করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























