প্রমীলা ফুটবল টূর্নামেন্টের চাম্পিয়ন দল লালমনিরহাট প্রমীলা ফুটবল একাডেমি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রমীলা ফুটবল টূর্নামেন্টের চাম্পিয়ন দল লালমনিরহাট প্রমীলা ফুটবল একাডেমি : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

প্রমীলা ফুটবল টূর্নামেন্টের চাম্পিয়ন দল লালমনিরহাট প্রমীলা ফুটবল একাডেমি

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
প্রমীলা ফুটবল টূর্নামেন্টের চাম্পিয়ন দল লালমনিরহাট প্রমীলা ফুটবল একাডেমি

 

 

প্রমীলা ফুটবল টূর্নামেন্টের চাম্পিয়ন দল লালমনিরহাট প্রমীলা ফুটবল একাডেমি

 

মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২৪/২৫’ এর ফাইনাল ম্যাচে জয়পুরহাট প্রমীলা ফুটবল একাডেমিকে টাইব্রেকারে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি।

 

রবিবার (৫ই জানুয়ারী) বিকেলে উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

 

 

ফাইনালে একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করেন লালমনিরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি ও জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি খেলার প্রথমার্ধে সাদিয়ার গোলে ১-০ তে এগিয়ে যায় জয়পুরহাট। তবে দ্বিতীয়ার্ধে মধ্য মাঠের ফ্রি-কিক থেকে একটি দুর্দান্ত গোল করে লালমনিরহাটকে ১-১ গোলের সমতা এনে দেয় মিম। নির্ধারিত সময়ের খেলায় ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে জয়পুরহাটকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে চাম্পিয়ন হয় লালমনিরহাট প্রমীলা ফুটবল একাডেমি।

পড়ুন>>বোড়াগাড়ী এবং ডোমার সদর ইউনিয়নে বৈষম্যবিরোধীদের শীতবস্ত্র বিতরণ

 

ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ও ১ নং ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা কৃষক দলের সভাপতি আফজালুর রহমান চৌধুরী হিরো, উপজেলা মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী, সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিথি, ডোমার থানার এসআই কাজল কুমার রায় প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

খেলা শেষে চাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, ম্যাচ পরিচালকবৃন্দ ও উভয় দলের খেলোয়াড়বৃন্দের মাঝে মাঝে পুরষ্কার ও তুলে দেন অতিথিবৃন্দরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!