কাউনিয়ায় মহিলা আওয়ামীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিবস পালন
- আপডেট সময় : ০৫:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়া উপজেলায় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন গত শুত্রুবার দলীয় কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়।
জন্মদিন পালন উপলক্ষে মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবা রানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা খাতুন, পাপড়ী রানী, সাধারণ সম্পাদক শামসুন নাহার রানী,
উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও মহিলা আওয়ামী লীগের সদস্য হাসনা পারভীন মুক্তি, সদস্য শাহনাজ পারভীন সাথী, বালাপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেতু রাণী, শহীদবাগ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রিয়সী রাণী প্রমুখ।
পরে শিশু ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























