কাউনিয়ায় বাইসাইকেল থেকে পরে গিয়ে বৃদ্ধের মৃত্যু
- আপডেট সময় : ০২:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩ ১৮৮ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় বাড়ি থেকে বাজার যাওয়ার সময় বৃহস্পতিবার মাথা ঘুরে বাইসাইকেল থেকে রাস্তায় পরে গিয়ে মাথায় আঘাত পেয়ে মোজাফফর হোসেন (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পশ্চিম হরিশ্বর গ্রামের মৃত্যু আল-আমিনের পুত্র মোজাফফর হোসেন (৭০)।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বাজার করার জন্য বাইসাইকেল যোগে স্থানীয় শান্ত বাজারের দিকে যেতে থাকেন।
শান্ত বাজার সংলগ্ন ব্রীজের কছে পৌঁছিলে হঠাৎ করে একাকী মাথা ঘুরে বাইসাইকেল থেকে রাস্তার উপর পরে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পান। পরে পথ চারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন এবং পরিবারের লোকজন কে খবর দেন।
মাথায় আঘাত প্রাপ্ত মোজাফফর হোসেনের অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধায় তিনি মারা যান।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বাইসাইকেল থেকে পরে বৃদ্ধ মোজাফফর হোসেনের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























