কাউনিয়ায় বাঁশের তৈরী মাছ ধরা ডারকি- চাঁইয়ের কদর বেড়েছে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় বাঁশের তৈরী মাছ ধরা ডারকি- চাঁইয়ের কদর বেড়েছে : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক কারবারির হামলায় আহত ১ ১ আগস্ট ২০২৬ শনিবার; আজকের রাশিফল: জেনেনিন কেমন কাটবে দিনটি ১ আগস্টের আবহাওয়া: দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ আজ শনিবার ১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি

কাউনিয়ায় বাঁশের তৈরী মাছ ধরা ডারকি- চাঁইয়ের কদর বেড়েছে

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
কাউনিয়ায় বাঁশের তৈরী মাছ ধরা ডারকি- চাঁইয়ের কদর বেড়েছে

কাউনিয়ায় বাঁশের তৈরী মাছ ধরা ডারকি- চাঁইয়ের কদর বেড়েছে।

কাউনিয়া উপজেলায় ২টি নদী ও বহু খাল-বিল, ডোবা-নালা, দোলা থাকায় বর্ষা মৌসুমে দেশী মাছ ধরার জন্য বাঁশের তৈরী মাছ ধরা চাঁইয়ের কদর বেড়ে যায়।

আর এ সময়টিতে এ শিল্পের সাথে জড়িত যারা তাদের অতিরিক্ত আয়ও বাড়ে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখাগেছে হাটবাজার গুলোতে মাছ ধরার ডারকি( চাঁই) প্রচুর পরিমানে উঠেছে।

ক্রেতাও বেশ ভাল। বর্ষার নতুন পানিতে ও নদীতে মাছ ধরার জন্য চাঁইএর বেশ কদর রয়েছে। বর্ষায় খাল বিলে দেশী মাছের প্রাচুর্য লক্ষ্য করা যায়।

গ্রামের মৎস্য শিকারীরা দেশীয় সুস্বাদু মাছ ধরার জন্য পানিতে পাতে নানা রকমের ফাঁদ। আর মাছ ধরার ফাঁদ হিসেবে বাঁশের তৈরী ডারকি( চাঁইয়ের) জুড়ি নেই।

বর্ষা মৌসুমে বাঁশের তৈরী নানা উপকরনের মধ্যে মাছ ধরার চাঁইএর ব্যাপক চাহিদা বেড়ে যায়। বন্যা হলে দেশী মাছ খাল-বিল, ডোবা-নালায় প্রচুর পাওয়া যায়।

এর ফলে গ্রামের মানুষের মাছ ধরার আগ্রহ বাড়ে এবং ডারকি বা চাঁই ক্রয় করে। চাঁই তৈরীর কারিগর রফিকুল জানায় সারাবছরে এর তেমন চাহিদা থাকেনা, বর্ষা মৌসুমে এর খুব চাহিদা বাড়ে বিশেষ করে যে বছর বন্যা হয়।

চলতি মৌসুমে সে সবচেয়ে বেশী ডারকি বা চাঁই তৈরী করেছে। সে আর জানায় বাঁশ শিল্পের সাথে যারা জরিত তাদের সরকারী ভাবে পৃষ্টপোষকতা করা প্রয়োজন, তা নাহলে গ্রাম বাংলার এ শিল্প একদিন হারিয়ে যাবে।

চলতি বছর চাহিদা থাকায় উপজেলার বৃহৎ হাট খানসামা ও তকিপল হাটে প্রচুর পরিমান মাছ ধরার ডারকি বা চাঁই উঠেছে।

ডারকি, চাঁইএর কদর বাড়ায় ব্যবসায়ীরা বেশ খুশি। কাউনিয়ায় সত্যবাবু মৎস্য ভান্ডারের মালিক সত্য চন্দ্র দাস জানায় বাজারে ডারকি, চাঁইএর মাছের ব্যাপক চাহিদা।

চাঁইএর মাছ সাধারণত সাত মিশালী হয়ে থাকে। তাই এ মাছ বিক্রয় করতে বেশী সময় লাগে না এবং লাভও ভাল হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!