রংপুরের কাউনিয়ায় জীম এগ্রো’র ব্যবস্থাপনা পরিচালক মেনাজ উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
উপজেলার জীম এগ্রো’র ব্যবস্থাপনা পরিচালক মেনাজ উদ্দিনের উদ্যোগে মঙ্গলবার তার বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন, হারাগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পলাশ,
আওয়ামী লীগ উপজেলা শাখার সাবেক সহসভাপতি ডাঃ মাহফুজার রহমান বসুনিয়া, এস আই বুলবুল, হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন আলী বাবু,
শহীদবাগ ইউনিয়ন সভাপতি আব্দুর রউফ, বালাপাড়া ইউনিয়ন সম্পাদক মশিউর রহমান মুশি, সহকারী অধ্যাপক আবু দাউদ মোঃ আশরাফুল আরেফিন হিমেল,
জীম এগ্রো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেনাজ উদ্দিন, তার পিতা আলহাজ্ব হযরত আলী গেদা প্রমূখ।
ইফতার ও দোয়া খায়ের অনুষ্ঠানে উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন আলহাজ্ব আব্দুর রহমান দাখিল মাদ্রাসার সুপার আব্দুল বাতেন।
ইফতারের পূর্বে দেশ বাসীর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply