কাউনিয়া কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়া কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রবিবার ৯ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি রবিবার, ৯ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ৯ আগষ্ট: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

কাউনিয়া কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
কাউনিয়া কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

রংপুরের কাউনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার(২১নভেম্বর)দুপুরে রংপুরের ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজ প্রাঙ্গণে এ ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করেন কাউনিয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও রংপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম।

এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। এই কলঙ্কময় দিনের স্মৃতি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সকল ঘটনার চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই কলেজ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু ম্যুারাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, কলেজ পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, সহকারী অধ্যাপক আব্দুল জলিল,শফিকুল ইসলাম, প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন সরকার হীরা, শিক্ষক প্রতিনিধি আবু মোঃ আহসান সিদ্দিক পল্লব সহ কাউনিয়া কলেজের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!