কাউনিয়ার মীরবাগ রেল সেতুর নীচ থেকে ব্যক্তির লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ার মীরবাগ রেল সেতুর নীচ থেকে ব্যক্তির লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

কাউনিয়ার মীরবাগ রেল সেতুর নীচ থেকে ব্যক্তির লাশ উদ্ধার

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
নওগাঁয় পুকুরের পানি থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার

রংপুরের কাউনিয়ার মীরবাগ রেল সেতুর নীচ থেকে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

উপজেলার মীরবাগ রেল গেটের পূর্বে সাধু লিচু বাগানের কাছে বুধবার রেল সেতুর নীচে ডোবা থেকে এক আধা বয়সী পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে উপজেলার মীরবাগ রেল গেটের পূর্বে শহীদবাগ ইউনিয়নের সাধু লিচু বাগানের কাছে রেল সেতুর নীচে ডোবার পানিতে আধা বয়সী এক ব্যক্তির লাশ ভাসতে দেখে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারী চিৎকার শুরু করেন।

নিমিষেই শত শত মানুষের ঢল নামে ওই এলাকায়। পুলিশ কে খবর দিলে পুলিশ এসে দুপুরে লাশ উদ্ধার করে।

লোকটি আনুমানিক বয়স হবে ৪৫ বছর, লাশের পড়নে ধুসর কালার প্যান্ট, খয়েরি চেক শার্ট, ঘারে ঝুলানো অফিসিয়াল ব্যাগ ও হাতে হাত ঘড়ি পড়া ছিল। লাশ উদ্ধারের পর তার শরীর থেকে প্রায় ৩ কেজি গাঁজা, ৫ হাজার ৩ শত নগদ টাকা ও একটি ছোট ছুরি পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন দূর্বৃত্তরা তাকে হত্যা করে নির্জন রেল সেতুর নীচে ডোবার পানিতে ফেলে দেয়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান হত্যার কারণ জানা জায়নি, ময়না তদন্ত রিপোর্ট আসার পর বুঝা যাবে।

লাশের পরিচয় পাওয়া গেছে সে লালমনিরহাট জেলা সদরের মাষ্টার পাড়া এলাকার মুন্সি খালেকুজ্জামান এর পুত্র মুন্সি আতিকুজ্জামান। লাশ রংপুর মর্গে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!