কাউনিয়ায় ব্যক্তিগত তহবিল থেকে গরীব ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ
- আপডেট সময় : ০৭:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে
রংপুর কাউনিয়ায় ব্যক্তিগত তহবিল থেকে গরীব ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ
রংপুরের কাউনিয়ায় রমজানের রোজা ও ঈদ উপলক্ষে অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ালেন মায়া গ্রুপের চেয়ারম্যান, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া।
শুক্রবার (১৪এপ্রিল) সকালে তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতি বছরের ন্যায় উপজেলার হারাগাছ, সারাই, ও হারাগাছ পৌরসভার প্রায় ৫০ হাজার দরিদ্র ও অসহায় মানুষের হাতে প্রতিজন কে তিনি নগদ অর্থ ৫০০ শত টাকা করে প্রদান করা হয় ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন,
হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেনাজ উদ্দিন, হারাগাছ ইউনিয়ন বিট অফিসার এস আই বুলবুল আহম্মেদ,
সাংবাদিক সাইফুল ইসলাম, জসিম সরকার, জুলহাস হোসেন সোহাগ, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এ সময় রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন বলেন, রোজা শেষে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিন যেন সমাজের গরীব দু:খী ও অসহায় ব্যক্তিরা যেন একবেলা ভাল ভাত খেতে পারে।
এজন্য তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























