রংপুরের কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টস এর উদ্যোগে অসহায় ও গরীবদের মাঝে ঈদ উপহার বস্ত্র বিতরণ করা হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় অসহায় ও গরীবদের মাঝে ঈদ উপহার বস্ত্র বিতরণ করেছে আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক।
শুক্রবার সকালে আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালকের নিজপাড়া গ্রামের বাড়িতে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তার পিতা মোঃ আব্দুল ওহাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বালাপাড়া ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমতির সহ সভাপতি মোঃ নাছির উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক জহির রায়হান, আসাদুজ্জামন আসাদ, মসজিদের পেশ ইমাম আলহাজ্ব আমির উদ্দিন।
এছাড়াও আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালকের মাতা মোছাঃ জুলেখা বেগম উপস্থিত ছিলেন।
এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ২০০ কাপড় ও ৬০টি লুঙ্গি বিতরণ করা হয়। সব শেষে তার পিতা মাতা হজ্জব্রত পালনের জন্য যাবেন তাদের জন্য দোয়া করা হয়।
Leave a Reply