কাউনিয়ায় আমনের ভাল ফলনে খুশি কৃষক: ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় আমনের ভাল ফলনে খুশি কৃষক: ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রজ্ঞাপন জারি হলে জুলাই মাস থেকে প্রাপ্য অতিরিক্ত অর্থ একসঙ্গেই বকেয়া হিসেবেই পাবেন সরকারি চাকুরীজীবিরা বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক ভূরুঙ্গামারীতে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজা, গাঁজা গাছ উদ্ধার ও গাঁজা চাষি গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোগলদিঘা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ২ আগস্ট ২০২৬: আজ কোথায়; কার কী কর্মসূচি? আজ ২ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের দিনটি আজ ২ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আপনার আজকের দিনটি? আজ রবিবার, ২ আগস্ট ২০২৬: সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস

কাউনিয়ায় আমনের ভাল ফলনে খুশি কৃষক: ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
কাউনিয়ায় আমনের ভাল ফলনে খুশি কৃষক: ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত

রংপুরের কাউনিয়ায় আমনের ভাল ফলনে খুশি কৃষক; ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা।

রংপুর জেলার খাদ্য শষ্যের ভান্ডার হিসাবে খ্যাত কাউনিয়া উপজেলায় ধান কাটা শুরু হয়েছে। আমনের ভাল ফলনে কৃষকের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক ।

তবে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। উপজেলায় একটি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের দিগন্তজুড়ে আমন ফসলের মাঠ। চারদিকে সোনালী পাকা ধানের সমারোহ। মাঠে মাঠে কৃষক তার উৎপাদিত নতুন ধান গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে অগ্রহায়ণে গ্রাম বাংলার মাঠে মাঠে শীতের মৃদু বাতাসে সোনালী ধান দোল খাচ্ছে। খরিপ-২ মৌসুমে রোপা আমন হাইব্রিড ও উপশী জাতের সোনালী ধান কাটা পুরোদমে শুরু হয়েছে।

নিজপাড়া গ্রামের কৃষক প্রহলাদ চন্দ্র জানান, বাঙ্গালির বার মাসে তের পার্বণ। মাঠ ভরা সোনালী ধান ও ধানের কাটা মাড়াই বলে দেয় গ্রাম-বাংলার ঐতিহ্য নবান্ন এসেছে। তবে ভাল ফলন হলেও ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আমরা শঙ্কিত রয়েছি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইয়েদুল ইসলাম জানান, উত্তরের বাতাসে পাঁকা ধানের সুমিষ্ঠ ঘ্রাণে মুখরিত হওয়ায় মন-প্রাণ জুড়িয়ে যায় কৃষকের। আবহাওয়া অনুকূলে থাকায় আমনের ভাল ফলন হয়েছে। নতুন ধানের চাল তৈরি করে নানান জাতের পিঠা-পুলি খাওয়ার উৎসবের মেতেছে কাউনিয়ার কৃষক।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার হারাগাছ পৌরসভাসহ ৬ ইউনিয়নে লক্ষ্যমাত্র নির্ধাধরন করা হয়েছিল ১১হাজার ৪৭০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ১১হাজার ৪৭০ হেক্টর জমিতে।

এর মধ্যে স্বল্পমেয়াদী আগামজাতের ধান চাষ করা হয়েছে ২৩৩৫ হেক্টর জমিতে । উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪ হাজার ৬৬৯ মেঃটন। হেক্টরে ৩.০৪মেঃটন নির্ধারণ করা হয়েছে।

পড়ুন>>রোগ প্রতিরোধ ক্ষমতা ও উচ্চ ফলনশীল টমেটোর জাতগুলো থেকে জেনে নিন কোনটি চাষ করে লাভবান হবেন
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন জানান, ধন-ধান্যে পুষ্পে ভরা, আমাদের এ বসুন্ধরা, কবির এ ভাষ্যটি চলতি মৌসুমে বাস্তবে রূপ পেয়েছে। রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে কাউনিয়া উপজেলায়। আবহাওয়া অনুকূলে থাকায় এবার রোপা আমনের ফলন ভালো হয়েছে। বাজারে কৃষক ভালো দাম পাবেন বলেও আশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!