কাউনিয়ায় অজ্ঞাত ব্যক্তির কাটা পা উদ্ধার : এলাকায় আতঙ্ক বিরাজ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় অজ্ঞাত ব্যক্তির কাটা পা উদ্ধার : এলাকায় আতঙ্ক বিরাজ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত বহাল রংপুরে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি: রাসায়নিকের ব্যবহার নিয়ে সিআইডির নতুন তদন্ত জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান: চলছে পর্যালোচনা শরীফ ওসমান হাদি মামলার তদন্তে নতুন তথ্য ও অপরাধীদের প্রত্যর্পণে জটিলতা চট্টগ্রামে ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, চালক গ্রেপ্তার ২৪ আগস্ট ২০২৬; আজ টিভিতে খেলাধুলা যা দেখবেন আজ সোমবার ২৪ আগস্ট ২০২৬: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

কাউনিয়ায় অজ্ঞাত ব্যক্তির কাটা পা উদ্ধার : এলাকায় আতঙ্ক বিরাজ

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে কাটা পা-টি উদ্ধার করা হয়।
উদ্ধার করা পা-টি পুরুষের দেহের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশের। কাটা উদ্ধারে আতঙ্ক বিরাজ সাধারণ মানুষের মাঝে।
কাউনিয়া থানা সূত্রে জানাগেছে রোববার সকালে বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে চটের ব্যাগে থাকা পলিথিন, কাপড় ও ওড়না দিয়ে পেছানো অজ্ঞাত এক ব্যক্তির হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার পরিদর্শক তদন্ত) সেলিমুর রহমান জানান, উদ্ধার হওয়া পায়ের পাতার গোড়ালিতে পচন রয়েছে। কোনো ব্যক্তির সার্জারি করে পা কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
তবে প্রকৃত ঘটনা জানতে উদ্ধারকৃত পায়ের অংশের বিষয়ে দেশের সকল থানার বার্তা পাঠানো হয়েছে। উদ্ধার করা পা টি ফরেনসিক বিভাগে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!