কুড়িগ্রামের নাগেশ্বরী কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি অনুমোদন না করার অভিযোগ
কচাকাটা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের বিরুদ্ধে নির্বাচিত নিয়মিত কমিটি অনুমোদন করতে তালবাহানা করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানাযায়, ৬মে বিদ্যালয়ের নিয়মিত কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনের ফলাফলে চারজন অভিভাবক সদস্য ও সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়।
কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক উক্ত কমিটি অনুমোদন না করে বিভিন্ন অজুহাতে সময় পার করছেন।
প্রথম মিটিংয়ে প্রধান শিক্ষক ও তার দলীয় শিক্ষক প্রতিনিধি অনুপস্থিত থেকে সভার মুলতবি করেন।
এভাবেই প্রধান শিক্ষক তার নিজের ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন থেকে বিদ্যালয়টি নিজের ইচ্ছেমতো চালিয়ে আসছে।
এছাড়াও উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply