ওসি, ভিডিও ভাইরাল: অবরোধকারীদের যা
- আপডেট সময় : ০৬:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের একটি বক্তব্যকে ঘিরে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজিত অবরোধ কর্মসূচিতে গিয়ে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। আর সেই নেতা এখন পর্যন্ত বলেনি যে অমুককে ধরো, তমুককে ধরো।
ভিডিও ফুটেজে দেখা যায়, থানার ওসি আমিনুল ইসলাম সড়ক অবরোধকারীদের সামনে দাঁড়িয়ে তাদের ধন্যবাদ জানাচ্ছেন। তিনি বলেন, ‘গতকাল রাত থেকে আপনারা যে কর্মসূচি পালন করেছেন, কোনো প্রকার সহিংস ঘটনা ঘটাননি। আমার পক্ষ থেকে ও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’ ওই সময় ওসির পাশে মামলার একাধিক আসামি উজির আহমেদ সাগরসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যায়।
বক্তব্যে ওসি আরও দাবি করেন, ‘আপনারা কেউ বলতে পারবেন না যে আমরা কোনো অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা বা হয়রানি করেছি। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের প্রসঙ্গ টেনে ওসি বলেন, এমপি মহোদয় বলেছেন যে তিনি আওয়ামী লীগের ভোটেই নির্বাচিত হয়েছেন। এখানকার ১০ থেকে ১৫ শতাংশ বাদে বাকি সব ভোটারই আওয়ামী লীগের। তিনি আরও যোগ করেন, এক বছরে আমাদের এমপি কাউকে ধরতে বা হয়রানি করতে বলেননি।’ এখানে মাত্র ১০ শতাংশ বা ১৫ শতাংশ লোক ভোটার, আর বাকি সব আওয়ামী লীগের। যদি বলতে পারেন, তাহলে সেটা মিথ্যা হবে।’।
অবরোধকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, ‘কারও মনে কষ্ট থাকলে তা ভুলে যান। রাষ্ট্রের ও আপনাদের নিজেদের সম্পদ রক্ষা করতে শান্ত হোন। রাস্তায় আর অবরোধের প্রয়োজন নেই। আপনারা সাকসেস, আপনাদের যেটা ছিল সেটা হয়ে গেছে।’
ওসির এমন বক্তব্যের বিষয়ে মাদারীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ। অথচ তিনি মামলার আসামিদের সাথে নিয়ে এমন বক্তব্য দিয়েছেন, যা কোনোভাবেই কাম্য নয়। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, ভিডিওতে ওসির পাশে থাকা উজির আহমেদ সাগরসহ অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য মাদারীপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। এখানে আপনারাই কিন্তু তাকে ভোট দিয়েছেন।

























