ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা

ওলামা লীগের সহ সভাপতি হলেন পীরজাদা খোরশেদ উল্লাহ রজায়ী

চট্টগ্রাম থেকে মো. ওয়াসিম
  • আপডেট সময় : ০২:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে

ওলামা লীগের সহ সভাপতি হলেন পীরজাদা খোরশেদ উল্লাহ রজায়ী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির ওলামা লীগের সহ সভাপতি হলেন পীরজাদা খোরশেদ উল্লাহ রজায়ী।

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী আনোয়ারা ওইখাইন রজায়ী দরবার শরীফের পীরজাদা ও রজায়ী যুব তরিকত কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী।

সোমবার সংগঠনের সভাপতি মাওলানা কাজী আবুল হাসান শেখ শরীয়তপুরী ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা  আনোয়ার হোসেন জুয়েল’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সহ সভাপতি পদে মনোনীত করা হয়।

এর আগে শাহজাদা মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী ওলামা লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

কেন্দ্রীয় কমিটিতে সহ সভাপতি হওয়া শাহজাদা মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী বলেন, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আওয়ামীলীগ দলের একজন কর্মী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও আলেম সমাজের জন্য কাজ করেছি।

অনেক পরিশ্রম ও যোগ্যতার ভিত্তিতে এখানে এসে পৌঁছেছি। জেলা পেরিয়ে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আমার কর্মের মর্যাদা দেওয়ায় আমি আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সংগঠনের সভাপতি মাওলানা কাজী আবুল হাসান শেখ শরীয়তপুরী ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ও আলেম সমাজদের সাথে নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য কাজ করে যাব।

এছাড়া দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় আওয়ামী ওলামা লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওলামা লীগের সহ সভাপতি হলেন পীরজাদা খোরশেদ উল্লাহ রজায়ী

আপডেট সময় : ০২:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩