ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরিয়ায় ইসরায়েলের সামরিক অনুপ্রবেশ ও অবকাঠামো নির্মাণের তীব্র নিন্দা বারবার হামলা, নাসীরুদ্দীনের নিরাপত্তা নিয়ে এনসিপির গভীর উদ্বেগ প্রশিক্ষণ ছাড়াই পাঠদান করছেন আড়াই লাখের বেশি শিক্ষক সবার জন্য আবাসন নিশ্চিত করা জরুরি: রাষ্ট্রপতি প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানে যুদ্ধের উত্তেজনা কমার লক্ষণ দেখছেন না কূটনীতিকরা নিরাপত্তার কড়াকড়ির মধ্যেও গুলশানে কেন বাড়ছে অপরাধ? রাবিতে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা: প্রক্টর-প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কানাডার উৎসবে নাজিফা তুষির প্রথম আন্তর্জাতিক পুরস্কার

এনায়েতপুরে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • আপডেট সময় : ০৩:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

এনায়েতপুরে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনায়েতপুরে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

এনায়েতপুরে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল এবং সমাবেশ।

সিরাজগঞ্জ চৌহালীর এনায়েতপুরে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীর পুনরুত্থানের প্রতিবাদে এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে এনায়েতপুর হাট চত্বর থেকে শুরু হয়ে কেজির মোড়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় এ মিছিল। সমাবেশের সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ইমন এবং সঞ্চালনায় ছিলেন ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লা।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় শাসন কাঠামোর পতনের পর যখন সাধারণ মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে শুরু করেছে, ঠিক তখনই দলটির একটি স্থানীয় চক্র সন্ত্রাসের পুনরুত্থান ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

খুকনি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান মজনু বলেন, “আওয়ামী লীগ আবারও পুরনো চেহারায় ফিরে আসতে চাইছে—চাঁদাবাজি, দখল, হামলা ও ভয়ভীতির মাধ্যমে জনগণকে স্তব্ধ রাখতে চাইছে। কিন্তু আমরা জনগণের পাশে থেকে এ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব।”

এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোনাউল্লাহ সরকার বলেন, “গণতন্ত্রের বিজয় যাদের সহ্য হয় না, তারা নতুনভাবে সংঘবদ্ধ হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকবে।”

পড়ুন>>তিস্তার পানি বৃদ্ধি আতঙ্কে কৃষক কাউনিয়ায় তিস্তার চরে চলছে মিষ্টি কুমড়া উত্তোলনের উৎসব

এনায়েতপুর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মুক্তার হাসান বলেন, “ফ্যাসিস্ট মানসিকতা নিয়ে যারা এখনও জনগণকে শত্রু মনে করে, তাদের প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার সরকার, কৃষকদল নেতা আব্দুল কাদের, বিএনপি নেতা মো. শাহ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর, আবুল কালাম আজাদ এবং ছাত্রদল নেতা আবু তালেব প্রমুখ।

তারা সবাই এনায়েতপুরে আওয়ামী সন্ত্রাসের পুনরাবৃত্তিকে একটি বৃহৎ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে চিহ্নিত করেন এবং এর বিরুদ্ধে বৃহত্তর গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও পুরো এলাকায় ছিল চাপা উত্তেজনা। স্থানীয় সাধারণ জনগণ বিএনপির অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এনায়েতপুরে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

আপডেট সময় : ০৩:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫