ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান

একসঙ্গে ৩৬টি ভারী স্যাটেলাইট পাঠিয়ে প্রথম বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ করলো ভারত

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২ ৩৭৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাকাশে একসঙ্গে ৩৬টি ভারী স্যাটেলাইট পাঠিয়ে প্রথম বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ করলো ভারত।ব্রিটেনের ৩৬টি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি জমাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (আইএসআরও) সবচেয়ে ভারী রকেট। এর মাধ্যমে প্রথম বাণিজ্যিকভাবে রকেট উৎক্ষেপণ করলো ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে নির্দিষ্ট কক্ষপথ পৃথিবীর লো অরবিটে স্যাটেলাইট প্রতিস্থাপন করার কাজও সম্পন্ন।

এবারের স্যাটেলাইটগুলোর মোট ওজন ছিল প্রায় ৬ টন।
স্থানীয় সময় শনিবার রাত ১২টা ৭ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয় ইসরোর রকেট এলভিএম৩-এম২/ওয়ানওয়েব ইন্ডিয়া-১। এর মাধ্যমে মহাকাশে নতুন ইতিহাস গড়ল ভারত। পাঁচটি ধাপে পাঁচ হাজার ৭৯৬ কেজি পেলোড নিয়ে একসঙ্গে ৩৬টি উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছে। লন্ডন ভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা ওয়ান ওয়েব ও ভারতীয় নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চুক্তিতে এটিই প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ ভারতের।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এ প্রসঙ্গে ওয়ান ওয়েবের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তাল জানান, ওয়ানওয়েব ৬টি রকেট উৎক্ষেপণ করতে চায়। কিন্তু রাশিয়া-ইউক্রেনের সমস্যার জেরে ক্রমাগত পিছিয়ে যাচ্ছিল এই মিশন। সেই সময় ভারত এগিয়ে আসে। তারই ফলস্বরূপ ইতিহাস গড়ে লো অরবিটে ৩৬টি স্যাটেলাইট প্রতিস্থাপন করল ইসরোর রকেট।

উৎক্ষেপণের প্রায় ৩৭ মিনিট পর ইসরো চেয়ারপার্সন এস সোমানাথ বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী ১৬টি স্যাটেলাইট খুব নিরাপদে আলাদা করা হয়েছে। বাকি ২০টি স্যাটেলাইটও আলাদা হয়ে যাবে। এতদিন হলকা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারত। তবে এবার ভারী রকেটে স্যাটেলাইট পাঠিয়ে নিজেদের সফলতাকে অন্য মাত্রায় নিয়ে গেলো দেশটি।এই মিশনের ফলে বাণিজ্যিক মহাকাশ সেক্টরের একটি বৃহত্তর অংশ দখল করার জন্য ভারত এগিয়ে গেছে বলে মনে করছে দেশটির গণমাধ্যম।

বর্তমানে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর ক্ষেত্রে প্রথম দিকের দেশ হওয়া সত্ত্বেও বাণিজ্যের মাত্র ২ শতাংশ জায়গা ভারতের দখলে আছে। এর আগে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সফলভাবে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে রেকর্ড করেছিলো ভারত।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একসঙ্গে ৩৬টি ভারী স্যাটেলাইট পাঠিয়ে প্রথম বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ করলো ভারত

আপডেট সময় : ০৯:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২