ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

উলিপুরে বিলুপ্তপ্রায় ময়ূর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৮৮৯২ বার পড়া হয়েছে

উলিপুরে বিলুপ্তপ্রায় উদ্ধারকৃত ময়ুর হস্তান্তর।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উলিপুরে বিলুপ্তপ্রায় ময়ূর উদ্ধার

উলিপুরে বিলুপ্তপ্রায় ময়ূর উদ্ধার।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কালাই ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় একটি ময়ূর আটক করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকায়। খবর পেয়ে রোববার (১১ জানুয়ারি) দুপুরে ময়ূরটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেছে প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার একটি কালাই ক্ষেতে কয়েকটি বিলুপ্তপ্রায় ময়ূর উড়ে এসে নামে। এ সময় স্থানীয় লোকজন ময়ূরগুলো ধরতে তাড়া দিলে উড়ে যাওয়ার পথে একটি ময়ূর লালমিয়া নামের এক ব্যক্তির টিনের চালে পড়ে যায়। পরে ওই ব্যক্তি ময়ূরটিকে আটক করে সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে রেখে দেন।

পড়ুন>>ভুয়া নিউরো চিকিৎসক নুরুলের ৬ মাসের কারাদণ্ড

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেলদারগঞ্জ এলাকার সাদ্দাম হোসেনের বাড়িতে একটি ময়ূর আটক করে রাখা হয়েছে—এমন সংবাদ পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সেখানে যান। তবে শুরুতে বাড়ির লোকজন ময়ূরটি দিতে অনীহা প্রকাশ করেন।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানো হলে থানা-পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান ও উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়ূরটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত ময়ূরটি পরে এসএফএনটিসি কর্মকর্তা ইকবাল হোসেন চাঁদের মাধ্যমে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, উদ্ধার করা ময়ূরটি নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী যাতে কেউ আটক না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উলিপুরে বিলুপ্তপ্রায় ময়ূর উদ্ধার

আপডেট সময় : ১১:৪৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬